হৃদরোগে আক্রান্ত হয়ে কুবি'র সাবেক শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মো. জয়নাল আবেদীন মঙ্গলবার (৫ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে দুপুর সোয়া ১২ টায় একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়নাল আবেদিনের বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মো: সাইফুল ইসলাম।
এ বিষয়ে মো: সাইফুল ইসলাম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ জয়নাল আবেদিন আজ সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
এর আগে তিন-চারদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুর বিষয়টি মেনে নেয়ার মতো না। একজন ভালো মানুষ ছিলেন তিনি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
তার জানাজার নামাজ আজ রাত ৮টায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার কাদবায় অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা