ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের ট্রেনে হামলার হুমকি ইসরায়েলের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ৪:৫৮

ইরানের বেসামরিক মানুষের চলাচলের অন্যতম বাহন ট্রেনে হামলার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আজ স্থানীয় সময় রাত ৯টা পর্যন্ত যেন কেউ ট্রেনে ভ্রমণ না করেন।
আইডিএফ বলেছে, “প্রিয় নাগরিকগণ, আপনাদের নিরাপত্তার জন্য, আমরা বিনীত অনুরোধ করছি, এ মুহূর্ত থেকে ইরান সময় রাত ৯টা পর্যন্ত ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে এবং রেললাইনে আপনার উপস্থিতি আপনার জীবনকে ঝুঁকিতে ফেলবে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানে এক মাসের বেশি সময় ধরে কোনো ইন্টারনেট নেই। ফলে ইসরায়েলের এ বার্তা অনেকে কাছে পৌঁছাবে না। এছাড়া হাজার হাজার যাত্রী ইসরায়েলিদের সতর্কতার আগেই ট্রেনে চড়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন এবং অনেকেই স্টেশনে অবস্থান করছেন। তবে খবরটি যখন ছড়িয়ে পড়বে তখন এটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে।
ইরানের ক্লাস্টার মিসাইল আঘাত হানল ইসরায়েলে
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান। যা ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন তারা।
এক উদ্ধারকারী বলেছেন ক্লাস্টার মিসাইলের বোমা পড়েছে রোস হাইন, রামাত হাসহারন এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায়।
এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে একটি গাড়ি উল্টে গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া মিসাইল ব্যালিস্টিক মিসাইল ছিল। ওই সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

 

Aminur / Aminur

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ