ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৪-২০২৬ বিকাল ৬:৪৪

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হরমুজ প্রণালির কাছে অবস্থিত ওই দ্বীপে হামলার তথ্য নিশ্চিত করেছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই ওই হামলা চালানো হয়েছে। এদিকে, ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস বলেছে, আমেরিকার সামরিক বাহিনী ওই দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে।
এর আগে খারগ দ্বীপে হামলা কিংবা যুক্তরাষ্ট্র সেটি দখলে নিতে পারে বলে একাধিকবার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত ৩০ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছিলেন, আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপ এবং সব লবণাক্ত পানি শোধন কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দেওয়ার মাধ্যমে ইরানে আমাদের চমৎকার অবস্থান শেষ করব।
সোমবারও ইরানের সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেছিলেন, তাদেরকে এর জন্য চরম মূল্য দিতে হবে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার ইরানজুড়ে বিভিন্ন ‘অবকাঠামো স্থাপনা’ লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব স্থাপনা ঠিক কী ছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, কিছুক্ষণ আগে ইরানের বিভিন্ন এলাকায় ইরানি সন্ত্রাসী শাসকগোষ্ঠীর কয়েক ডজন অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: এএফপি।

 

এমএসএম / এমএসএম

জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ

লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা

আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের

মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প

বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড

মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

যুক্তরাষ্ট্রে যাওয়ার বদলে চীনের হাতে গেলো এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ