ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র: জয়া আহসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১২:৩২

পর্দায় শক্তিশালী উপস্থিতির পাশাপাশি বাস্তব জীবনেও তিনি দৃঢ় ব্যক্তিত্বসম্পন্ন মানুষ জয়া আহসান। সক্রিয় আছেন সামাজিকমাধ্যমেও।
প্রায়ই সামাজিক নানা বার্তা শেয়ার করেন এই মাধ্যমে। শুধু তাই নয়, এখানে ব্যক্তিজীবনের অনেক কিছুই তিনি তুলে ধরেন ভক্তদের সামনে।
বুধবার (৮ এপ্রিল) জয়া আহসান তার ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে লেখেন, ‘আমি যেমন, তেমনই লালের মতোই তীব্র।’
ছবিতে দেখা যায়, রাজকীয় বেশে জয়া আহসান।
তার পরা লাল রংয়ের সিল্কের বেনারসি শাড়ির আঁচল ছড়িয়ে একটি চেয়ারে বসে গম্ভীরভাবে তাকিয়ে আছেন। 
অলঙ্কার হিসেবে বেছে নিয়েছেন নব্বই দশকের নায়িকাদের মতো সোনালি গয়না।
মোটা বালা, কানের দুল এবং নেকলেস যা লালের তীব্রতার সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে।
চুলের স্টাইলেও ছিল এক ধরনের পুরোনো আভা। খোঁপা করা চুল, কপালে লাল টিপ, গাঢ় লাল লিপস্টিক আর জয়া আহসানের গম্ভীর চাহনি পুরো লুকটাকে দিয়েছে এক ধরনের ক্লাসিক ও শক্তিশালী ছোঁয়া।
জয়া আহসানের সৌন্দর্যের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে ছবির ক্যাপশনও। এক ভক্ত মন্তব্যঘরে লেখেন, ‘নিজের মতো থাকা, নিজের শক্তিকে লুকিয়ে না রেখে সাহসের সাথে প্রকাশ করাই আসল পরিচয় জয়া আহসান।’

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন