ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১:১৩

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে আজ বৃহস্পতিবার রাতে ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছে ইরানি প্রতিনিধি দল। পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

এক্সবার্তায় মোঘাদাম বলেন, “কূটনৈতিক উদ্যোগকে বানচাল করতে ইসরায়েলে ক্ষমতাসীনরা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। তার ফলশ্রুতিতে (যুদ্ধাবসান সংলাপ নিয়ে) ইরানি জনগণের সন্দিহান। তবে তা সত্ত্বেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার বিত্তিতে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল আজ রাতে আসছে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুধ বাঁধার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের আহ্বানে এ যুদ্ধের মধ্যস্থতাকারীর ভূমিকায় নামে পাকিস্তান। যুদ্ধাবসানের জন্য গত মার্চের মাঝামাঝি সময়ে পাকিস্তানের মাধ্যমে ইরানকে ১৫টি পয়েন্ট সম্বলিত একটি প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরান সেটি প্রত্যাখ্যান করার পর চলতি এপ্রিলের শুরুর দিকে সেই প্রস্তাবের একটি সংশোধিত সংস্করণ ফের তেহরানে পাঠানো হয়।

নতুন প্রস্তাবে প্রস্তাবে যুদ্ধ থামানোর জন্য দুই স্তরের পরিকল্পনার উল্লেখ করা হয়েছে। প্রথম স্তরে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতিতে যাবে এবং এই বিরতির সময়েই আলাপ-আলোচনা ও কূটনীতির ভিত্তিতে স্থায়ী যুদ্ধবিরতির পথ বের করা হবে।

সংশোধিত প্রস্তাব পর্যালোচনা করে ৪৫ দিনের পরিবর্তে ১৪ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব করে ইরান। সেই সঙ্গে মার্কিন প্রস্তাবের পাল্টায় যুক্তরাষ্ট্রকে ১০ দফা দাবি সম্বলিত একটি প্রস্তাবনাও পাঠায়। পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে ওয়াশিংটনকে হস্তান্তর করা হয়েছে।

এই দুই প্রস্তাবের ওপর ভিত্তি করেই ইসলামাবাদে সংলাপের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সংলাপের জন্য আগামী ১০ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলকে ইসলামাবাদে আসার আমন্ত্রণও জানিয়েছেন।

সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পার্লামেন্টর স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল শিগগির ইসলামাবাদে রওনা হবে।

সূত্র : জিও টিভি

এমএসএম / এমএসএম

যুদ্ধবিরতির সুযোগে লুকানো অস্ত্র বের করছে ইরান, সতর্ক যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প