ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মালদহে গঙ্গায় ভেসে আসছে মরদেহ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১২:৩৩

শনিবার দুইজনের মরদেহ ভেসে আসার পর আজ রবিবার সকালে একজনের মরদেহ ভেসে এসেছে গঙ্গায়। দুই দিনে তিন জনের মরদেহ ভেসে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভারতের মালদহের মনিকচকে।

আজ রবিবার সকালে মানিকচকের ভূতনী দ্বীপের বাঁধের ধারে নদীর পানিতে সাদা প্লাস্টিকে মোড়া একজনের মরদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা। 

তারাই গ্রামবাসীদের খবর দেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। খবর পেয়ে সেখানকার কর্মকর্তারা এলাকায় গেছেন।

এর আগে গতকাল শনিবার মানিকচক ব্লকের উত্তর কেশরপুর এলাকার গঙ্গায় ভেসে ওঠে দুই জনের মরদেহ। মরদেহগুলো মোড়া ছিল কমলা রঙের প্লাস্টিকে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ওই এলাকায় আসেন পুলিশ এবং মানিকচক ব্লক প্রশাসনের কর্মকর্তারা।

প্রশাসনের কর্তারা বলছেন, এই দেহ স্থানীয় কারো নয়। মরদেহগুলো বেশ কয়েক দিন আগের। এগুলো করোনা রোগীদেরই কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু দেহগুলো কোথা থেকে ভেসে এসেছে, সে ব্যাপারে খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

সূত্র: আনন্দবাজার

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের