ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

অভিমান ভুলে নির্বাচনের মাঠে নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৭:০

ভারতের লোকসভা ২০২৪ সালের নির্বাচনের মনোনয়ন না পাওয়ায় তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল নুসরাত জাহানের। তবে ২০২৬ সালের বিধানসভা ভোটে আবারো দলের পাশে দাঁড়ালেন বসিরহাটের সাবেক সংসদ সদস্য।
তৃণমূলের দ্বিতীয় দফার তারকা প্রচারকের তালিকায় এবার তার নামও রয়েছে।
ঘাসফুল শিবিরের এই তালিকায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, দেব, শত্রুঘ্ন সিনহা, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষের মতো নেতাদের পাশাপাশি বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদেরও রাখা হয়েছে।
প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান, কীর্তি আজাদ এবং চমক হিসেবে কোয়েল মল্লিকও তালিকায় আছেন।
২০২৪ সালের ভোটের পর নুসরাত একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে দলকে মৃদুভাবে বুঝিয়েছিলেন।
পোস্টে একটি সাওয়ারডো রুটি এবং ক্যাপশনে লেখা ছিল, ‘আমি খিটখিটে মানুষের চেয়ে টক রুটি বেশি পছন্দ করি।’ যা অনেকেই তৃণমূলের দিকে ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।
বসিরহাট কেন্দ্রের সংসদ সদস্য থাকাকালীন সময়ে নুসরাত ব্যক্তিগত জীবনের নানা বিতর্কেও সংবাদ শিরোনামে ছিলেন। তবে সব কিছুকে পেছনে ফেলে এবার তিনি দলের প্রচারে সক্রিয় হবেন।

 

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন