হাত এখনও ট্রিগারেই আছে: ইরানের হুঁশিয়ারি
লেবাননে ইসরায়েলি বিমান হামলাকে যুদ্ধবিরতি চুক্তির ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, “তেহরানের হাত এখনও ‘ট্রিগারের ওপরই’ রয়েছে।” লেবাননে হামলা অব্যাহত থাকলে যেকোনো শান্তি আলোচনা অর্থহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
মাসুদ পেজেশকিয়ান আজ বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “লেবাননের ওপর ইসরায়েলি হামলা একটি ‘বিপজ্জনক ইঙ্গিত’, যা প্রমাণ করে- ইসরায়েল কোনো চুক্তির প্রতি দায়বদ্ধ নয়।” তিনি স্পষ্টভাবে জানান, তেহরান পরিস্থিতি পর্যবেক্ষণ কর। যেকোনো পরিস্থিতির জন্য সামরিক প্রস্তুতি রয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ-বাকের গালিবাফও এই ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য সুনির্দিষ্ট মূল্য দিতে হবে। সেই জবাব হবে অত্যন্ত কঠিন।’
তিনি আরও বলেন, ‘লেবানন এই যুদ্ধবিরতির একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে অস্বীকার বা পিছু হটার কোনো সুযোগ নেই।’ ইসরায়েলকে অবিলম্বে এই ‘আগুন নেভানোর’ আহ্বান জানান তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় তারা লেবাননে শতাধিক বিমান হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ও অস্ত্র ভাণ্ডার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানকে সমর্থন করে জানান, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চলবে। তারা যেখানেই সুযোগ পাবে সেখানেই আঘাত হানবে।
লেবাননের পক্ষ থেকে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
হামলায় নিহত বেড়ে ২০৩, লেবাননে জাতীয় শোক
রাজধানী বৈরুতসহ লেবাননজুড়ে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত ২০০ ছাড়িয়েছে। বুধবার ভয়াবহ ওই হামলার পর আজ বৃহস্পতিবার লেবানন সরকার দেশটিতে জাতীয় শোক ঘোষণা করেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ২০৩ জন নিহত হয়েছেন। আহত হাজার ছাড়িয়ে গেছে। বৈরুতের আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ফেলা ক্ষেপণাস্ত্রের আঘাতে অনেক বহুতল ভবন ধসে পড়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে তাদের ধারণা।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে একটি হত্যাযজ্ঞ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘হিজবুল্লাহ লক্ষ্যবস্তুর নামে বেসামরিক মানুষের ওপর বর্বরতা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
প্রেসিডেন্টের নির্দেশে আজ লেবাননে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। নিহতদের স্মরণে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। সূত্র: বিবিসি
এমএসএম / এমএসএম
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প
ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু
শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত
তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’
ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা
বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত
ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট
পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭
ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া