হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা
ন্যাটো জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ পরিকল্পনায় তারা অংশ নেবে না। বরং সংঘাত শেষ হলে পরিস্থিতি স্থিতিশীল করতে তারা ভূমিকা রাখতে চায়।
জোট সদস্যদের এমন অবস্থান ট্রাম্পের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে এবং জোটের ভেতরে টানাপোড়েন বাড়াতে পারে।
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্য দেশগুলোর সঙ্গে মিলে হরমুজ প্রণালীতে সব ধরনের নৌ চলাচল বন্ধে কাজ করবে।
তবে ন্যাটো সদস্য দেশগুলোর নেতারা স্পষ্ট করে দিয়েছেন, তারা এ উদ্যোগে যুক্ত হচ্ছেন না।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে বলেন, ‘আমরা এই অবরোধকে সমর্থন করছি না।
যত চাপই আসুক, আমরা যুদ্ধে জড়িয়ে পড়ব না, এটাই আমার স্পষ্ট সিদ্ধান্ত।’
জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসও অবরোধে সহায়তার জন্য নৌবাহিনী পাঠানোর প্রস্তাব নাকচ করেছে।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, তিনি যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের সঙ্গে একটি আন্তর্জাতিক উদ্যোগ গড়ে তুলতে সম্মেলনের আয়োজন করবেন, যার লক্ষ্য হবে প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনঃস্থাপন করা।
তিনি বলেন, ‘এই মিশন পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং যুদ্ধরত পক্ষগুলোর বাইরে থেকে পরিচালিত হবে। পরিস্থিতি অনুকূল হলেই এটি মোতায়েন করা হবে।’
সূত্র: আল জাজিরা
Aminur / Aminur
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের