ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এক সিনেমায় থেকেও রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৪-২০২৬ বিকাল ৫:৪০

বলিউডের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। নীতীশ তিওয়ারি পরিচালিত এই মহাকাব্যে রাম ও রাবণ হিসেবে পর্দায় রণবীর কাপুর এবং যশের রসায়ন দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে ভক্তদের সেই দীর্ঘ প্রতীক্ষায় কিছুটা জল ঢেলে দিলেন স্বয়ং ‘রাবণ’ অভিনেতা যশ। তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমার প্রথম পার্টে রাম অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে তার কোনো দৃশ্য নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, সিনেমার গল্পকে এমনভাবে ভাগ করা হয়েছে যেখানে চরিত্রগুলোর ব্যক্তিগত যাত্রাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যশ বলেন, ‘মজার ব্যাপার হলো, এই সিনেমার প্রথম পর্বে আমাদের দুজনের একসঙ্গে কোনো দৃশ্য নেই। যেহেতু এটি দুই পার্টের চলচ্চিত্র, তাই প্রথম পার্টে রাবণ হিসেবে আমার নিজস্ব রাজ্য (লঙ্কা) রয়েছে এবং রামের রয়েছে তার নিজস্ব রাজ্য (অযোধ্যা)।’

পরিচালক নীতীশ তিওয়ারি ও প্রযোজক নামিত মালহোত্রার এই কৌশলী পরিকল্পনা এখন স্পষ্ট। তড়িঘড়ি করে দুই মহাতারকাকে মুখোমুখি না দাঁড় করিয়ে, প্রথম পর্বে চরিত্রগুলোর গভীরতা, তাদের প্রেক্ষাপট এবং ব্যক্তিগত লড়াইকে বড় পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। মূলত দ্বিতীয় পর্বের বড় সংঘাতের ভিত্তি হিসেবেই সাজানো হয়েছে প্রথম অংশকে।

একই ফ্রেমে দেখা না দিলেও রণবীর কাপুরের প্রতি মুগ্ধতা লুকাননি কন্নড় সুপারস্টার যশ। রণবীরের অভিনয়শৈলীর প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের কয়েকবার দেখা হয়েছে। ও একজন চমৎকার অভিনেতা। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। যখন আমরা ‘রামায়ণ’-এর মতো বিশাল ও উচ্চাভিলাষী প্রজেক্টে কাজ করি, তখন সবার একটাই লক্ষ্য থাকে নিজেদের সেরাটা দেওয়া।’

উল্লেখ্য, ‘রামায়ণ’ সিনেমাটিতে রাম চরিত্রে রণবীর কাপুর এবং রাবণ চরিত্রে যশ ছাড়াও সীতা হিসেবে থাকছেন সাই পল্লবী। এ ছাড়া সানি দেওল, রবি দুবে, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত ও শিবা চাড্ডার মতো একঝাঁক তারকা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। বড় বাজেটের এই সিনেমার প্রথম পার্ট ২০২৬ সালে এবং দ্বিতীয় পার্ট ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এমএসএম / এমএসএম

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী