ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করতে পারেনি ইসরাইল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৬-২০২১ দুপুর ১:১৬

সাম্প্রতিক আগ্রাসনে ইসরাইল হামাসের সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করার জোর প্রচেষ্টা চালালেও তা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। ১১ দিনের ওই তাণ্ডবে ইসরাইল তাদের সুড়ঙ্গ নেটওয়ার্কের তিন শতাংশেরও কম ধ্বংস করতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।  শনিবার (৫ জুন) ইসরাইল অবরুদ্ধ অঞ্চলটিতে পেশাজীবীদের সঙ্গে সাক্ষাতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতা গাজায় হামাসের যুগান্তকারী সাফল্যের ইঙ্গিত দেন।

গাজা উপত্যকায় ইসরাইলের ১১ দিনের তাণ্ডবের বিপরীতে হামাসের পাল্টা প্রতিরোধকে দখলদার বাহিনীর বিরুদ্ধে হামাসের সামরিক সক্ষমতার একটি মহড়া হিসেবে উল্লেখ করেন সিনওয়ার। তিনি বলেন, এই সংঘাতে হামাস বেশি শক্তিশালী পক্ষ হিসেবে উঠে এসেছে। ইসরাইলের সঙ্গে আরব বিশ্বের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা এবং ফিলিস্তিনিদের বিভেদের কারণেই দখলদার বাহিনী গাজায় হামলা চালাতে উৎসাহিত হচ্ছে।

গাজায় ফিলিস্তিনিদের ভোগান্তি কমবে প্রত্যাশা করে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন, আন্তর্জাতিক সহায়তায় গাজা পুনঃনির্মাণ হবে এবং অর্থনীতি সচল বলে। ইসরাইলের বিমান হামলায় ধ্বংস হওয়া অঞ্চল পুনঃনির্মাণে হামাস বাধা দেবে না অঙ্গীকার করে তিনি বলেন, পুনঃনির্মাণের অর্থ হামাসের ফান্ডের জন্য ব্যবহৃত হবে না। 

গত মাসে ইসরাইল শেখ জারাহ বসতি থেকে ফিলিস্তিনি মুসলমানদের জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে হামাস, ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। টানা ১১ দিন যুদ্ধের পর মিসরের মধ্যস্থতায় উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরাইল ও হামাস উভয়ই নিজেদের বিজয়ী দাবি করেন।

ইসরাইলি বিমান হামলা এবং গোলার আঘাতে ২৮০ জনের অধিক ফিলিস্তিনি নিহতসহ উনিশ’র বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের রকেট হামলায় ইসরাইলের দুইজন শিশুসহ ১২ জন নিহত হয়েছে।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের