ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ফ্রিতে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২৬ বিকাল ৫:৩

দেশের দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমানকে জুটি করে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। মুক্তির আগে থেকেই অর্থাৎ টিজার প্রকাশের পর থেকেই যা ছিল আলোচনায়। পয়লা বৈশাখের দিনে (১৪ এপ্রিল) ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পায় ওয়েব ফিল্মটি। তবে আলাদা কোনো ফি দিয়ে নয়, ফ্রিতেই দেখা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা। 

বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন নির্মাতা। সিনেমার গল্প নিয়ে শাহীন জানান, একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘তুমি আমি শুধু’। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের ইচ্ছাতেই গড়ে তুলতে চায় সে। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। 

নির্মাতা জানান, সেই জটিলতা ঘিরে এগিয়ে যায় গল্প; সেই গল্পে নতুনত্ব খুঁজে পাবে দর্শক। এতে প্রীতমকে দেখা যাবে আবেগপ্রবণ, অন্যদিকে বাস্তববাদীর চরিত্র নিয়ে হাজির হবেন জেফার।

দুই সংগীতশিল্পীকে নিয়ে পর্দায় কাজ করিয়েও সন্তষ্ট এই নির্মাতা। অভিনয়ে তারা নিজেদের প্রমাণ করেছেন বলে মন্তব্য তার। সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টুসহ অনেকে।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন