‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’
যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনও তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এই তথ্য জানিয়েছেন।
ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘‘দুই দেশের আলোচনার বিষয়বস্তুর মাঝে পরমাণু ইস্যুও রয়েছে।’’ গণমাধ্যমকে জল্পনা-কল্পনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আন্দ্রাবি বলেন, তেহরান এবং আলোচনায় জড়িত পক্ষগুলোর অবস্থান নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। এটি আমাদের ওপর সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থার অংশ।
তিনি বলেন, উচ্চপর্যায়ের গোপনীয়তা ও আস্থা বজায় রেখে আলোচনা এগিয়ে চলছে। আমাদের জন্য আলোচনার গোপনীয়তা রক্ষা করা অপরিহার্য।
দ্বিতীয় দফার সংলাপের জন্য প্রতিনিধি দলের আগমন ও আকার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘কারা আসবেন, প্রতিনিধি দল কত বড় হবে, কে থাকবেন এবং কে চলে যাবেন—এসব সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের।’’
মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, আমাদের কাছে থাকা আলোচনার বিবরণ ও তথ্যগুলো আলোচনারত সব পক্ষ আমাদের কাছে আমানত হিসেবে রেখেছে। লেবাননে যুদ্ধবিরতিও এই আলোচনার অন্তর্ভুক্ত বলে পাকিস্তানের অবস্থানের পুনরাবৃত্তি করে তিনি জোর দিয়ে বলেন, ‘‘যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার জন্য লেবাননে শান্তি বজায় থাকা অপরিহার্য।’’
ইসলামাবাদে আলোচনা চলাকালীন দেশি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি একই ছিল বলেও মন্তব্য করেন পাকিস্তানের এই কর্মকর্তা। গত সপ্তাহে ইসলামাবাদ আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পাকিস্তানের বেসামরিক-সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জন্য জোরদার কূটনীতি শুরু করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে রিয়াদ, দোহা এবং ইস্তাম্বুল সফরে রয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসীম মুনিরের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল তেহরান সফর করছে।
এক মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর গত ৮ এপ্রিল মধ্যস্থতার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল; তা ২২ এপ্রিল শেষ হতে যাচ্ছে। কারিগরিভাবে এটি বহাল থাকলেও পরিস্থিতি ক্রমেই নাজুক হয়ে উঠছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট বলেছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ও তেহরানের মাঝে আলোচনা আগামী দুই দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন। উভয়পক্ষই শান্তি আলোচনার জন্য পাকিস্তানের দিকেই ‘বেশি ঝুঁকে আছেন’ বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
বুধবার ইরান বলেছে, ইসলামাবাদে আলোচনার পর পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। ফিল্ড মার্শাল মুনিরের তেহরান সফরকে ‘ইসলামাবাদ আলোচনার ধারাবাহিকতা’ হিসেবে অভিহিত করেছে ইরান।
সূত্র: ডন।
এমএসএম / এমএসএম
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনার আহ্বান তুরস্কের
ইরানগামী জাহাজগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, অডিও প্রকাশ
‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’
ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি
হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের
২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া
বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান
ইরান যুদ্ধ ‘শেষের খুবই কাছাকাছি’ : ট্রাম্প
যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে ফের সংলাপে বসতে চায় যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ অবরোধে ট্রাম্পকে ‘না’ বলল ন্যাটো মিত্ররা