কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন কেয়া পায়েল!
মাত্র ৬ বছর আগে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ শিরোনামের সে নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিল তিনি। যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়।
অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিশ্রুতি করেছিলেন নিজের কাছে, ‘আর কখনো অভিনয় নয়’।
তবে ভাগ্যের পরিক্রমায় পরবর্তীতে তিনি আবার অভিনয় করেন এবং মাত্র ৬ বছরের ব্যবধানে এখন কেয়া পায়েল প্রায় ৪০০র বেশি নাটকে অভিনয় করেছেন।
যার মধ্যে প্রায় ১০০টির বেশি নাটক পেয়েছে ১ কোটি ভিউ। শুধু তাই নয়, মিডিয়াপাড়ায় কথিত আছে, এ মুহূর্তে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েলই অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া অভিনেত্রী। শোনা যায়, কেয়া পায়েলের জন্য নাটকের নির্মাতাদের বাজেট গুণতে হয় প্রায় দেড় লাখ টাকা। কেয়া পায়েলের জীবনের এসব অজানা অনেক গল্প এবার জানা যাবে এ সময়ের অন্যতম জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ তে।
শনিবার (১৮ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। জেড আই ফয়সালের প্রযোজনায় পডকাস্টের সঞ্চালনায় আছেন রুম্মান রশীদ খান।
অনুষ্ঠানে কেয়া পায়েল বলেন, শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, আমি যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দেই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাবো। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই।
Aminur / Aminur
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান
হ্যাঁ, প্রেম করছি, তবে আপাতত বিয়ে নয় : জাহ্নবী