বাতিল হলো অ্যাশেজের কনসার্ট
রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্টের। কিন্তু তা আর হচ্ছে না; এক পোস্টের মাধ্যমে কনসার্টটি বাতিলের কথা জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।
শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জুনায়েদ ইভান লেখেন, ১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ‘অ্যাশেজ’ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।
কনসার্ট ভেন্যুর জায়গা স্বল্পতার কথা জানিয়ে জুনায়েদ ইভান আরও উল্লেখ করেন, প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে, রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে।
শেষে আবেগঘন বার্তা দিয়ে এই শিল্পী করেন, তাই আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোন উত্তাল সমুদ্র রাতে।
উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকে গত শুক্রবার (১৭ এপ্রিল) পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মোট ১২টি কনসার্ট করে অ্যাশেজ।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়