৪১৮ জন হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি আজ শনিবার স্থানীয় সময় ভোর ৪ টা ৩০ মিনিটে জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। মক্কার হজ মিশন সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৮ জন। ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার রাতে ঢাকা ত্যাগ করে।
জেদ্দা বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন । এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ শাখাওয়াত হোসেন , কাউন্সিলর (হজ) কামরুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিজিওনাল ম্যানেজার রকিবুল হাসান, স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার সহ বাংলাদেশ দূতাবাস, কনসুলেট, বিমান ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ফ্লাইটে আসা সব হজযাত্রীকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ, তসবিহ ও আতর উপহার দেওয়া হয়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীরা বাসযোগে জেদ্দা থেকে মদিনায় রওনা হন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়
জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
সৌদি আরবের উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ