জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড । শুক্রবার ১৭ এপ্রিল বিকেল ৫ ঘটিকায় রাজধানীর মগবাজার খাওয়া দাওয়া রেস্টুরেন্টে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের বেস্ট এন্টারপ্রেনার এাওয়ার্ড এবং সনদপত্র প্রদান করেছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবি সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে, হিরা সরকার ও মোঃ নুরউদ্দিন সঞ্চালনায়, প্রধান আকর্ষন হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একটিং প্রেসিডেন্ট চিত্রনায়ক ডিএ তায়েব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গ্রীন টিভির অনুষ্ঠান প্রধান রাণা ইসলাম, বিশিষ্ট আইনজীবি ও প্রযোজক শাহিদা রহমান ও নাসরিন জামান মনি ।গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে দিয়ামনি ই কমিউনিকেশন ।আত্মপ্রকাশের পর থেকেই সংগঠনটি তাদের সু-সংগঠিত নানামুখী কমর্কান্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে।
এই সংগঠনটি সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের । নির্যাতিত, নিপীড়ন নারীদের জন্য নানান মুখি উন্নয়নমূলক কাজ করে। দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড ২০২৬ যাদেরকে প্রদান করা হয়- অভিনেত্রী ও নারী উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, বেস্ট কাপল আবিদুল মোহাইমিন সাজিল, চলচ্চিত্র অভিনেত্রী শিরীন শিলা, বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, শিশু শিল্পী আয়ান সাহা, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, শিশু মডেল ও অভিনেতা আবধাহাম আরোহী, সংগীত শিল্পী তামান্না হকসহ আর বিভিন্ন সেক্টরে কাজ করা আলোকিত উদ্যোক্তাদের এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনটির চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, আমাদের এ ফাউন্ডেশন এর লক্ষ ও উদ্দেশ্য দেশের শিক্ষিত উদ্যমী তরুণ ও মেধাবী উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল ভাবে গড়ে তুলতে সব সময় বদ্ধপরিকর। আমরা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা দেশে ইতিমধে ̈ প্রশিক্ষণের ব্যবসা গ্রহণ করেছি যা এখনও কার্যক্রম চলমান।
ঢাকাসহ ৬৪জেলা এবং উপজেলা ̧লোতে দিয়ামনি ই কমিউনিকেশনের মাধ্যমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম হাতে নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি। আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তাদের ছেড়ে দেই না, সব সময় তাদের খবরাখবর রাখি। তাদের বিপদে-আপদে সংগঠনের মাধ্যমে পাশে থাকি।
এ ছাড়াও তিনি বলেন আরো প্রকল্প হাতে নিচ্ছে আমাদের সংগঠনটি। উদ্যোক্তাদের ট্রেনিং এর মাধ্যমে দক্ষ করার পাশাপাশি বযবসা বাড়ানোর জন্য ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবেন।
যে সকল নিপীড়িত উদ্যোক্তারা ভূইফোড় সংগঠনের হাতে জিম্মি আছে, তাদের দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে আইন ও প্রশাসনের সহায়তা নিয়ে একজন স্বাধীন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে সে ব্যবস্হা করে দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনটির চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার এ্যাওয়ার্ড
গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের এই সুন্দরী
থালাপতি বিজয়ের নামে মামলা
বাতিল হলো অ্যাশেজের কনসার্ট
কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন কেয়া পায়েল!
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত
ফ্রিতে দেখা যাচ্ছে প্রীতম-জেফারের ‘তুমি আমি শুধু’
কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া
‘বিগ বস’ ভালো মানুষের জন্য নয়, কেন বললেন আফসানা
এক সিনেমায় থেকেও রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ
আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া