ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বিএফইউজের নির্বাচন স্থগিতের আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১০-২০২১ দুপুর ২:১৬

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) বিএফইউজের নির্বাচনে মহাসচিব পদের প্রার্থী দীপ আজাদের পক্ষে অ্যাডভোকেট নূরে আলম উজ্জ্বল এ আবেদন করেন।

আগামী রোববার (১০ অক্টোবর) চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হতে পারে। 

২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বিএফইউজের নির্বাচন দুই মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট গত ২৮ সেপ্টেম্বর আদেশ দিয়েছিলেন। বিএফইউজের ভোটার তালিকা থেকে বাদ পড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌসের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। আদালত একইসঙ্গে মোহাম্মদ হাসান ফেরদৌসকে কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এর আগে নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ১টি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মন্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী। 

সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার। 

এমএসএম / এমএসএম

সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ

চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত

‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’

আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন

ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল

৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ

এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে

মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা

এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ