ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

যুদ্ধবিরতি শেষের দিকে, আতঙ্কিত সাধারণ ইরানিরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৪-২০২৬ দুপুর ১:৩২

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হয়ে আসছে। গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিটি ২২ এপ্রিল শেষ হয়ে যাবে। আর এমন পরিস্থিতিতে আবারও আতঙ্কিত হয়ে উঠেছেন সাধারণ ইরানিরা। সঙ্গে তারা ক্ষুব্ধও।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক তৌহিদ আসাদি রোববার (১৯ এপ্রিল) তেহরান থেকে বলেছেন, ইরানিদের মধ্যে বিভিন্ন অনুভূতি দেখতে পাচ্ছেন তিনি।

তৌহিদ আসাদি বলেছেন, আলোচনার মাধ্যমে চলমান সংঘাতের সমাধান হবে, ইরানিদের মধ্যে এমন আশা আছে। যদিও এটি খুবই কম। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছিল তখন সাধারণ মানুষ আশা দেখেছিলেন। কারণ চুক্তি হলে মার্কিনিরা নিষেধাজ্ঞা তুলে নিতো, এতে সাধারণ জনগণের জীবনমানের উন্নতি হতো। দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে তাদের অনেক ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয়েছে।

কিন্তু যখন ভবিষ্যতের দিকে তারা তাকান তখন তারা হতাশ হন এবং তাদের মধ্যে অনিশ্চয়তা কাজ করে।

তৌহিদ বলেছেন, আমরা জানি ইরানিরা খুবই আতঙ্কিত। তারা শুধুমাত্র যুদ্ধের ছায়ার জন্যই আতঙ্কিত নন, হঠাৎ করে কি হয় তা নিয়েও আতঙ্কিত। এমনকি যুদ্ধবিরতির মাঝেও তারা আতঙ্কিত।

কারণ এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন দেশটির নেতারা আলোচনা করছিলেন তখনই হামলার শিকার হয়েছে তাদের দেশ। সেটি একবার নয়, দুইবার।

এই হামলাগুলো ছিল একদমই অপ্রত্যাশিত ও অভূতপূর্ব বিমান হামলা। ইরানিদের শঙ্কা, এবারও এমন কিছুই হতে পারে।

তবে আবার যুদ্ধের শুরু থেকে একদম সাধারণ ইরানিদের মধ্যে প্রতিরোধের আকাঙ্খা দেখা গেছে। এসব মানুষ দিনে ও রাতে সরকারের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়েছেন এবং এখনো দিচ্ছেন।

সূত্র: আলজাজিরা

এমএসএম / এমএসএম

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত

সৌদি আরবে নিহতরা যেসব দেশের নাগরিক

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

প্রতিরক্ষা ছাড়িয়েও ভারতের বিনিয়োগ চায় পোল্যান্ড

সৌদি আরবের কিং ফাহদ বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও

ইতালিতে সংঘর্ষ-লুটপাট, সেনা মোতায়েনের প্রস্তুতি

মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী

বিক্ষোভে ফুঁসে উঠেছে ইন্দোনেশিয়া, রাজধানীতে ৯ হাজারের বেশি পুলিশ মোতায়েন

নিরাপত্তা শঙ্কায় সৌদির অর্থনৈতিক সম্মেলন স্থগিত

বিয়ের আশায় সব সম্পদ বিক্রি করে গিয়ে দেখেন প্রেমিকা ‌‘এআই’