পর্তুগালে কূটনৈতিকদের নিয়ে বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উদযাপন
পর্তুগালের রাজধানী লিসবনে যথাযোগ্য মর্যাদা ও কূটনৈতিকদের নিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এ উপলক্ষে লিসবনস্হ বাংলাদেশ দূতাবাস ১৭ এপ্রিল একটি পাঁচ তারকা হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্জ ডি অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা এবং সঞ্চালনা করেন দূতাবাস প্রধান এস এম গোলাম সরোয়ার। এতে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় বাংলাদেশ ও পর্তুগালের জাতীয় সংগীত, যা পুরো আয়োজনকে গাম্ভীর্যমণ্ডিত করে তোলে। পরে বক্তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের উন্নয়ন অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন।
চার্জ ডি অ্যাফেয়ার্স লায়লা মুনতাজেরী দীনা বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অতিথিদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার, যা আয়োজনে ভিন্নমাত্রা যোগ করে।
এমএসএম / এমএসএম
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির