ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পর্তুগালে বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা


নুরুজ্জামান সেলিম, পর্তুগাল photo নুরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ২০-৪-২০২৬ দুপুর ৩:২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন পর্তুগাল এর আয়োজনে (১৯ মার্চ ২০২৬)Kiel do Amaral Amphitheater Anfitearo পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা। নাচ, গান, কবিতা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের সমারোহে দিনব্যাপী এ আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।

বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে নানা বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও চাটগাইয়া ঐতিহ্য তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে পরিবেশিত হয় বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।

সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন। পান্তা-ইলিশ, ভর্তা, পিঠা, মেজবান, চটপটি, ফুচকা ও দেশীয় বিভিন্ন খাবার দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। শিশুদের জন্যও ছিল খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনের নানা ব্যবস্থা।

আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি ও চাটগাইয়া ঐতিহ্যকে ধরে রাখতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এ ধরনের মিলনমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও মোরারিয়া বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন এবং মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসানসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এ বৈশাখী উৎসব ও চাটগাইয়া মিলনমেলা।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা