ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

আমার কাছে প্রেম করার কোনো সময় নেই: ম্রুনাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৪-২০২৬ বিকাল ৭:৮

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন থেকে বলিউডে পা রাখা ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে কম কানাঘুষা হয়নি। কিছুদিন আগে এই অভিনেত্রীর সঙ্গে দক্ষিণী সুপারস্টার ধানুষের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এও রটেছিল, শিগগিরই ধানুষ ও ম্রুণাল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সেই গুঞ্জন জোরালো হতে না হতেই ভেসে এসেছিল নতুন খবর। 
শোনা গেছে, ক্রিকেট তারকা শ্রেয়াস আইয়ারের প্রেমে মজেছেন অভিনেত্রী। তবে সেই প্রেমের খবর আদৌ সত্যি কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। চারদিক থেকে এত গুঞ্জন কানে আসায় আর নীরব থাকা শ্রেয় নয় বলেই এবার মুখ খুলেছেন ম্রুণাল। প্রেম ও বিয়ে নিয়ে দিয়েছেন সোজাসাপ্টা জবাব।
আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, অনেকে যখন ধানুষের সঙ্গে ম্রুণালের বিয়ে নিয়ে নানারকম মুখরোচক গল্প ফাঁদছেন, এআই প্রযুক্তির অপব্যবহার করে বিয়ের নানারকম ছবি তৈরি করে তা পোস্ট করছেন, তখন বিষয়টি আর সহজভাবে মেনে নিতে পারেননি ম্রুণাল। এ নিয়ে কিছু না বলার অর্থই হলো মিথ্যা রটনাকে সত্যি বলে মেনে নেওয়া।
তাই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের জবাব স্পষ্ট করে তুলে ধরেছেন ‘জার্সি’খ্যাত এই অভিনেত্রী। বলেছেন, ‘কোন খবর সত্যি আর কোনটা মিথ্যা– তা সময়ই বলে দেয়। কাজেই আমার পরিচয় পাওয়া যাবে। এ কারণে ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রকার আলোচনা করতে চাই না। এমনকি আমি কার সঙ্গে প্রেম করব, চাই না তা নিয়ে কোনো প্রকার চর্চা হোক। সবশেষে সত্যি এটাই যে, আমার কাছে প্রেমের জন্য কোনো সময় নেই। এ মুহূর্তে কাজই আমার ধ্যান-জ্ঞান।’
প্রেম ও বিয়ে প্রসঙ্গ ছাড়াও ম্রুণাল এই সময় আলোচনায় নতুন সিনেমা ‘ডাকাত’ নিয়ে। এতে দর্শক আরও একবার এই অভিনেত্রীকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন বলে নির্মাতাদের মত। 

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন