৪১৮ জন হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। হজযাত্রী বহনকারী ফ্লাইটটি আজ শনিবার স্থানীয় সময় সকাল ৮ টা ১৫ মিনিটে জেদ্দার কিং আবুদল আজিজ বিমানবন্দরে অবতরণ করে। মক্কার হজ মিশন সূত্রে জানা গেছে, প্রথম ফ্লাইটে হজ করতে আসা যাত্রীর সংখ্যা ছিল ৪১৮ জন। ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার রাতে ঢাকা ত্যাগ করে।
মোহাম্মদ ফিরোজ সৌদি আরব : জেদ্দা বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের অভ্যর্থনা জানান সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন । এ সময় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ শাখাওয়াত হোসেন , কাউন্সিলর (হজ) কামরুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর রিজিওনাল ম্যানেজার রকিবুল হাসান, স্টেশন ম্যানেজার আব্দুল সাত্তার সহ বাংলাদেশ দূতাবাস, কনসুলেট, বিমান ও সৌদি আরবের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ফ্লাইটে আসা সব হজযাত্রীকে সৌদি সরকারের পক্ষ থেকে একটি করে জায়নামাজ, তসবিহ ও আতর উপহার দেওয়া হয়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হজযাত্রীরা বাসযোগে জেদ্দা থেকে মদিনায় রওনা হন। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের সহযোগিতা করেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন