ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

যে কারণে অজয়কে সর্তক করেছিলেন কাজল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৪-২০২৬ বিকাল ৬:৫৯

বলিউডের অন্যতম তারকা জুটি অজয় দেবগণ ও কাজল। পর্দার রসায়ন হোক কিংবা বাস্তব জীবন দীর্ঘদিন ধরে তারা একে অপরের পরিপূরক। সোশ্যাল মিডিয়ায় তাদের খুনসুটি আর রোমান্টিক মুহূর্ত দেখে ভক্তরা বরাবরই মুগ্ধ হন। তবে এই পাওয়ার কাপলের সংসারেও একসময় এসেছিল বড় এক ঝড়। 
গুঞ্জন রয়েছে, নিজের চেয়ে বয়সে অনেক ছোট এক নায়িকার প্রেমে হাবুডুবু খেয়েছিলেন অজয়, যা নিয়ে তাদের বৈবাহিক জীবনে ভাঙনের সুর বেজে উঠেছিল। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সেই গল্পের শুরু ২০০৬ সালে। ‘গ্যাংস্টার’ সিনেমার সেটে অজয় দেবগণের সঙ্গে পরিচয় হয় কঙ্গনা রানাওয়াতের। 
বয়সের হিসেবে কঙ্গনা ছিলেন অজয়ের চেয়ে প্রায় ১৭ বছরের ছোট। তবে বয়স বাধা হতে পারেনি প্রথম দেখাতেই নাকি কঙ্গনার প্রেমে পড়েছিলেন অজয়। অন্যদিকে কঙ্গনাও বলিউডের এই দাপুটে অভিনেতার ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন। পরবর্তীতে ২০১০ সালে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’ সিনেমায় ফের জুটি বাঁধেন তারা।
শুটিং চলাকালীন তাদের বিশেষ বন্ধুত্বের গুঞ্জন বলিপাড়ায় ছড়িয়ে পড়ে। পর্দার আড়ালেও তাদের নিয়মিত দেখা যেত। তবে সম্পর্কের গভীরতা বাড়ার সাথে সাথেই তৈরি হয় জটিলতা। কঙ্গনা এই সম্পর্ককে একধাপ এগিয়ে নিতে চাইলেও অজয় সংসার ভাঙতে রাজি ছিলেন না। চাহিদা পূরণ না হওয়ায় একপর্যায়ে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে স্বামী অজয়ের এই গোপন প্রেমের খবর কান পর্যন্ত পৌঁছাতে দেরি হয়নি কাজলের। বিষয়টি জানতে পেরে প্রচণ্ড ক্ষুব্ধ হন তিনি। শুরুতে বিশ্বাস করতে না পারলেও পরে ঘটনার সত্যতা পেয়ে অজয়কে সরাসরি চরম হুঁশিয়ারি দেন কাজল। গুঞ্জন রয়েছে, কাজল স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন কঙ্গনার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন না করলে তিনি চরম সিদ্ধান্ত নেবেন। 

 

Aminur / Aminur

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী