ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

‘ছেলে যখন বডিগার্ড তখন জুতা চুরি করা অসম্ভব’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১:১২

বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। ক্যামেরার সামনে খুব একটা হাসেন না, বজায় রাখেন গাম্ভীর্য। তবে সম্প্রতি এক বন্ধুর বিয়েতে গেছেন যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে ভিন্ন এক আরিয়ানের। 

বরের জুতা বাঁচাতে কনেপক্ষের বোনেদের সঙ্গে রীতিমতো যেন যুদ্ধে নেমেছেন তিনি। বিয়ে বাড়িতে বরপক্ষের জুতা চুরি করার প্রথা বেশ জনপ্রিয়। ভিডিওতে দেখা যায়, বরের জুতা যাতে চুরি না হয়, সেজন্য শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন আরিয়ান। 

কনের বান্ধবীরা বারবার হানা দিলেও আরিয়ান ও তার দলবল দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে হাসাহাসি আর মজার ছলে দুই পক্ষের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আরিয়ানের চোখেমুখে তখন জেতার প্রবল জেদ। পরনে ডিজাইনার ব্ল্যাক পাঠানি স্যুট, সেই চিরচেনা চাহনি।

তবে এদিন আরিয়ানের মুখে ছিল প্রাণখোলা হাসি। সচরাচর পাপারাজ্জিদের সামনে তাকে খোশ মেজাজে দেখা যায় না। বন্ধুদের ভিড়ে তার এমন ‘কুল’ লুক দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, ‘রাজা খানের ছেলে যখন বডিগার্ড হয়, তখন জুতা চুরি করা অসম্ভব।’ আবার কেউ লিখেছেন, ‘আরিয়ান হাসলে কত কিউট লাগে, কেন ও সবসময় গম্ভীর থাকে।’

প্রসঙ্গত, অভিনয় নয়, আরিয়ান বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের কাজকে। তার পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।  বর্তমানে তিনি তার পরবর্তী প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন