ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জবিতে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৭-১০-২০২১ দুপুর ১২:২৩
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ইনস্টিটিউট ও বিভাগে সশরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও এ সময় তিনি বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগের পরীক্ষার হল পরিদর্শন করেন।
 
পরিদর্শনকালে শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, প্রক্টর ড. মোস্তফা কামাল এবং সহকারী প্রক্টরবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
 
এর আগে সশরীরে পরিক্ষা গ্রহণের প্রস্তুতি হিসেবে সকল বিভাগ ও ইনস্টিটিউটের কক্ষগুলো জীবাণুনাশক ব্যবহার করে পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের আওতাধীন যে হলগুলো রয়েছে সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। সকল শিক্ষার্থীর হাতে অ্যাডমিট কার্ড পৌঁছে দিতে তা প্রতিটি বিভাগে পৌঁছানোর ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। প্রশ্নপত্র ও উত্তরপত্র খাম ও সিলসহ পাঠানো হয় প্রতিটি বিভাগ ও ইনস্টিটিউটে।
 
শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরীক্ষার সময় কোনো শিক্ষার্থী মাস্ক না নিয়ে এলে মাস্কেরও ব্যবস্থাও করা হয়। প্রত্যেক কক্ষে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার কক্ষে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা মাপার ব্যবস্থাও গ্রহণ করা হয়। এছাড়াও প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থীকে বসিয়ে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।
 
পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ভিড় কমাতে  সকাল ও বিকেলে দুই শিফট অনুযায়ী ও বিরতি দিয়ে বিভাগগুলো পরীক্ষার রুটিন তৈরি করেছে বলে জানিয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল। এছাড়াও ক্যাম্পাসে পরীক্ষার্থী ব্যতীত অন্যদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস।
 
এছাড়াও শিক্ষার্থীদের পরিবহন সুবিধা নিশ্চিত করতে সকল রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চালু করা হয়েছে। সকালে নির্ধারিত সময়ে সেসব স্থান থেকে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে বাস প্রবেশ করে। পরীক্ষা শেষে বিকেল ৪টায় শিক্ষার্থীদের নিয়ে স্ব স্ব গন্তব্যে ক্যাম্পাস থেকে সেসব বাস ছেড়ে যাবে।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে