মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে : অনুপম খের
মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে মাথা গোঁজার ঠাঁই পাওয়া যেখানে সাধারণ মানুষের স্বপ্ন, সেখানে উল্টো পথে হাঁটলেন বলিউড অভিনেতা অনুপম খের। বিলাসবহুল সব সম্পত্তি বিক্রি করে দিয়ে এখন তিনি থাকছেন ভাড়া বাড়িতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন।
'জিন্দেগি উইথ রিচা' অনুষ্ঠানে হাজির হয়ে অনুপম খের জানান, দীর্ঘ সময় ধরে একটি স্থায়ী ঠিকানার খোঁজে ছিলেন তিনি ও তার স্ত্রী কিরণ খের। কিন্তু সঠিক বাড়ি খুঁজে পেতে চার বছর কেটে যায়। এর মধ্যে কিরণ খের এমপি নির্বাচিত হয়ে চণ্ডীগড়ে চলে যান। একপর্যায়ে অনুপম উপলব্ধি করেন, এই ইঁদুর দৌড়ের কোনো মানে নেই। জটিলতা কমিয়ে সাদামাটা জীবনযাপনের জন্যই তিনি ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন।
তবে এই সিদ্ধান্ত কোনো আর্থিক সংকটের কারণে নয়, বরং মানসিক শান্তির জন্য নেওয়া। অনুপম খেরের মতে, মালিকানার চেয়ে ভাড়ায় থাকায় জটিলতা অনেক কম। সম্পদের মোহ নিয়ে তিনি বলেন, ‘কারো কাছে ১০ কোটি টাকা থাকলে সে ২০ কোটির স্বপ্ন দেখে, এরপর ২৫ কোটির। এই চাওয়া কখনো শেষ হয় না। মানুষ এখন ঠিকমতো বাঁচতেই ভুলে গেছে।’
ব্যর্থতাকে জীবনের সেরা শিক্ষক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ব্যর্থতা আপনাকে নতুন করে শিখতে এবং নিজেকে নতুনভাবে গড়তে সাহায্য করে। মাঝে মাঝে আমি নিজে আত্মগ্লানিতে ভুগি, কিন্তু পরক্ষণেই জীবনের আনন্দ খুঁজে নেই।’
মুম্বাইয়ে নিজের বাড়ি না থাকলেও মায়ের স্বপ্ন পূরণ করতে কার্পণ্য করেননি এই অভিনেতা। শিমলায় তার মায়ের একটি বড় বাড়ির স্বপ্ন ছিল। মায়ের সেই স্বপ্নপূরণে সেখানে তিনি বিশাল এক বাংলো কিনে দিয়েছেন।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়