ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মৃত্যুর পর ভাইরাল অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৪-২০২৬ বিকাল ৫:৫৬

হাসিখুশি মুখ আর প্রাণবন্ত অভিনয় দিয়ে নেটিজেনদের মন জয় করেছিলেন। কিন্তু সেই হাসি যে এত দ্রুত মিলিয়ে যাবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৩০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিয়ানার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল দিব্যাঙ্কা সিরোহী। তার মৃত্যুর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে একটি বিশেষ পোস্ট, যা দেখে অনুরাগীদের দাবি অভিনেত্রী কি তবে আগেই মৃত্যুর সংকেত পেয়েছিলেন?

২০২৩ সালে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন দিব্যাঙ্কা। সেখানে নীল জ্যাকেট ও মাথায় মেরুন পাগড়ি পরিহিত অবস্থায় বেশ শান্ত দেখাচ্ছিল তাকে। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মহাদেব, আমাকে আপনার সঙ্গে নিয়ে যান।’

পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ এপ্রিল গাজিয়াবাদে নিজের বাড়িতে থাকাকালীন হঠাৎ অসুস্থ বোধ করেন দিব্যাঙ্কা। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।

১৯৯৬ সালে বুলন্দশহরে জন্ম নেওয়া দিব্যাঙ্কা মীরাটের চৌধুরী চরণসিং ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং সিকিম থেকে এমবিএ সম্পন্ন করেন। পড়াশোনা শেষে স্বপ্ন পূরণের লক্ষ্যে পা রাখেন বিনোদন জগতে। ছোটবেলা থেকেই নাচ ও অভিনয়ের প্রতি ছিল প্রবল ঝোঁক। 

টিকটক ভিডিওর মাধ্যমে প্রথম নজরে আসেন তিনি। এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীপাবলিতে একটি পাঞ্জাবি গানে তার ভিডিও ভাইরাল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

স্বল্প সময়ের ক্যারিয়ারে দিব্যাঙ্কা কাজ করেছেন ৫০টিরও বেশি মিউজিক ভিডিওতে। মাসুম শর্মা, কেডি এবং অমিত সাইনি রোহতকিয়ার মতো নামী তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। 

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন