ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পর্তুগালে প্রথমবারের মতো গাইবেন জেমস


নুরুজ্জামান সেলিম, পর্তুগাল photo নুরুজ্জামান সেলিম, পর্তুগাল
প্রকাশিত: ২৭-৪-২০২৬ দুপুর ১২:২৬

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় লিসবন। আগামী জুলাই মাসে পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ  কনসার্ট—‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই মেগা ইভেন্টে গান গাইতে আসছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি, ‘নগরবাউল’ খ্যাত জেমস।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কনসার্টটি ঘিরে লিসবনে প্রবাসীদের মাঝে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই ২০২৬ তারিখে লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনে জেমস তাঁর কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন।

কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে আজ ২৬ এপ্রিল ২০২৬, রবিবার সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা জানিয়েছে, দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল টিকিটের মূল্য ২০ ইউরো সীমিত সংখ্যক, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্তুগালে এটিই হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় ও জমকালো বাংলা কনসার্ট। জেমসের মতো আন্তর্জাতিক মানের শিল্পী পর্তুগালে আসায় কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ আনন্দে মেতে উঠবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্তুগালের গনমাধ্যম কর্মী, কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ীক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা