ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বৃষ্টি বিলাসে পরীমণি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২৬ বিকাল ৭:৪৪

চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। কাজের চেয়ে ব্যক্তিজীবন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতির কারণে তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। তবে এবারের শিরোনামটি একটু স্নিগ্ধ আর প্রশান্তির। 
দীর্ঘ তপ্ত রোদের পর ঝুম বৃষ্টির মাতম যখন প্রকৃতিকে শীতল করেছে, সেই বৃষ্টির আনন্দে নিজেকে উজাড় করে দিলেন এই অভিনেত্রী। পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন।
যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, আকাশজুড়ে মেঘের ঘনঘটা আর ঝুম বৃষ্টিতে সিক্ত পরীমণি। সাদা টিশার্টে তাকে দেখা যাচ্ছে বৃষ্টি উপভোগ করতে।
কখনো তিনি তার গাড়ির ওপর শুয়ে বৃষ্টির স্পর্শ নিচ্ছেন, আবার কখনো বৃষ্টির প্রতিটি ফোঁটায় হারিয়ে যাচ্ছেন। পরীমণির এই ‘বৃষ্টি বিলাস’ ভক্তদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠা রোমান্টিক সুর আর বৃষ্টির শব্দ মিলে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে, তার লঙ হেয়ার আর বৃষ্টির জলে ভেজা চেহারার সেই স্নিগ্ধ রূপ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘বৃষ্টি মাখা পরী।’ আরেকজন লিখেছেন, ‘মনে হচ্ছে পরীমনি আবার নতুন করে প্রেমে পরছে।’

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন