ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ১০:৩৪

সঞ্জয় লীলা বানশালির ‘হীরামন্ডি’ সিরিজে লাজ্জো চরিত্রে অভিনয় করে প্রশংসিত হওয়া বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় হাজির হতে যাচ্ছেন। বড় বাজেটের পিরিয়ড ড্রামা থেকে বেরিয়ে এবার তাকে দেখা যাবে একটি ক্রাইম থ্রিলার সিরিজে, যেখানে তিনি একজন গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, একটি নামী ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রিচা। ইতোমধ্যে সিরিজের শুটিং শুরু হয়েছে। একটি জটিল অপরাধ এবং সেটির রহস্য উদঘাটন নিয়ে এগিয়ে যাবে সিরিজের গল্প, যেখানে তদন্তকারী কর্মকর্তার প্রধান চরিত্রে থাকছেন এই অভিনেত্রী।

সিরিজটি সম্পর্কে নির্মাতারা এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি প্রচলিত ক্রাইম থ্রিলার থেকে কিছুটা ভিন্ন ও স্বতন্ত্র ধাঁচের হবে। ‘হীরামন্ডি’র মতো বড় ক্যানভাসের কাজের পর গোয়েন্দা চরিত্রে রিচার এই পরিবর্তনকে তার বহুমুখী প্রতিভার প্রকাশ হিসেবে দেখছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, রিচা চাড্ডা তার শক্তিশালী অভিনয়ের জন্য বেশ পরিচিত। এবার তদন্তকারীর ভূমিকায় তিনি নিজেকে কীভাবে মেলে ধরেন, তা দেখার জন্য ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ওটিটি প্ল্যাটফর্মটিতে সিরিজের মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হতে পারে।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন