ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সৌদি আরবের উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২৬ দুপুর ২:১৮

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জি. ওয়ালিদ আবদুল করিম আল খুরেইজির সঙ্গে সাক্ষাৎ করেন।

গতকাল ২৭ এপ্রিল ২০২৬ রোজ সোমবার সৌদি পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সংহতির বার্তা হস্তান্তর করেন।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীকে অবহিত করেন যে মধ্যপ্রাচ্যের এই সংকটময় সময়ে বাংলাদেশ সরকার ও জনগণ সৌদি আরবের পাশে রয়েছে। এছাড়াও আলোচনায় তিনি বাণিজ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ অন্বেষণের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমুখী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ব্যক্ত করেন। 

উপদেষ্টা সৌদি মন্ত্রীকে আরও জানান যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরবের মহামান্য বাদশাহ এবং ক্রাউন প্রিন্সকে তাঁদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

সৌদি উপমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মধ্যপ্রাচ্যের সংকটময় এই সময়ে বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনের জন্য তাঁর সরকারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত