পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক উপস্থিতি দিন দিন আরও দৃশ্যমান হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্য এবং রেস্টুরেন্ট ও ট্যুরিজম খাতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা রেস্টুরেন্ট খাতে খ্যাতি লাভ করলেও পর্তুগালে ফিউশনভিত্তিক রেস্টুরেন্ট উদ্যোগ তুলনামূলকভাবে কম ছিল। বর্তমানে রেস্টুরেন্ট ব্যবসা প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় একটি খাত হিসেবে আবির্ভূত হচ্ছে।
এই ধারাবাহিকতায় সম্প্রতি লিসবনে বাংলাদেশি উদ্যোক্তাদের উদ্যোগে নতুন একটি ফিউশন রেস্টুরেন্ট চালু হয়েছে। Urban Tiffin নামের রেস্টুরেন্টটি শহরের Avenida Almirante Reis 17A-এ অবস্থিত, যা বাংলা গলি নামে পরিচিত মার্তিম মোনিজ এলাকার কাছাকাছি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তাদের ভাষ্য, লিসবনে আন্তর্জাতিক পর্যটক ও বিভিন্ন দেশের বাসিন্দার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বহুসাংস্কৃতিক খাবারের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। সে বিবেচনায় রেস্টুরেন্টটিতে এশীয় ও ইউরোপীয় স্বাদের সমন্বয়ে ফিউশনধর্মী ফুড মেনু রাখা হয়েছে।
প্রবাসী কমিউনিটির সদস্যদের মতে, এ ধরনের উদ্যোগ শুধু ব্যবসায়িক সম্প্রসারণ নয়; বরং বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক উপস্থিতিরও প্রতিফলন।
বিশেষজ্ঞদের মতে, অভিবাসীদের জন্য রেস্টুরেন্ট ব্যবসা অনেক সময় প্রাথমিক উদ্যোক্তা খাত হিসেবে কাজ করে। এর মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি স্থানীয় সমাজের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগও তৈরি হয়।
প্রবাসী বাংলাদেশিরা এখন আর শুধু শ্রমনির্ভর পেশায় সীমাবদ্ধ নেই; ধীরে ধীরে ব্যবসা, সেবা ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমেও নিজেদের অবস্থান তৈরি করছেন।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশি উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে কমিউনিটির অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক পরিচিতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এমএসএম / এমএসএম
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন
অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা
জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির