দিল্লিতে বহুতল ভবনে আগুন লেগে ৯ জনের মৃত্যু
ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে লাগা আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (২ মে) সকালে সেখানকার ভিবেক বিহার এলাকার চার তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনটিভি জানিয়েছে, ভোর ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর সেখানে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা গিয়ে দেখতে পান আগুন তৃতীয় ও চতুর্থ তলায়ও ছড়িয়ে গেছে।
পূর্ব দিল্লির অন্যতম একটি গুরুত্বপূর্ণ এলাকা ভিবেক বিহার।
পোড়া ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। একটি ভিডিওতে দেখা গেছে, ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজেন্দ্র প্রসাদ মীনা এক বিবৃতিতে বলেছেন, “ভোর ৪টার দিকে আগুনের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়।”
পুলিশ জানিয়েছে, তারা নিহতদের সবার মরদেহ উদ্ধার করেছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করেছে।
এদিকে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় এক বাসিন্দা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সূত্র: এনডিটিভি
Aminur / Aminur
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের
মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি, অবকাশ থেকে আকস্মিক ফিরে এলেন ট্রাম্প
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের