অভিনেত্রী পার্নোর নতুন অধ্যায়
ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ে পা রাখার পথে টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। প্রথমবারের মতো বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছেন এই সুন্দরী। তবে এবারের যাত্রা অভিনেত্রী হিসেবে নয়, বরং পর্দার পেছনের এক নতুন ভূমিকায় নিজেকে তুলে ধরবেন তিনি।
শনিবার (৩ মে) সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন, ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ নামক একটি তথ্যচিত্রের নির্বাহী প্রযোজক হিসেবে আন্তর্জাতিক এই মঞ্চে উপস্থিত থাকবেন তিনি।
ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস ও আদ্যা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘স্পিরিট অফ দ্য ওয়াইল্ড লাইফ’ পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী। তথ্যচিত্রটির গল্প আবর্তিত হয়েছে অঙ্কিতা ও বিনু নামের দুই সাঁওতাল নারীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে।
মহুয়া তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর স্বপ্ন ও অস্তিত্ব রক্ষার লড়াই এখানে তুলে ধরা হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে পার্নো জানান, যেকোনো ভালো কাজের সঙ্গে থাকতে তিনি পছন্দ করেন এবং কান উৎসবের অভিজ্ঞতার জন্য মুখিয়ে আছেন।
বলিউড থেকে নিয়মিতভাবে ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন ও বিদ্যা বালনের মতো তারকাদের কান উৎসবে দেখা যায়। এবার টলিউডের পার্নো মিত্রের পাশাপাশি বলিউডের তারা সুতারিয়াও প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিতে যাচ্ছেন।
Aminur / Aminur
সিনেমার উন্নয়ন নিয়ে থালাপতির বড় ঘোষণা
ঈদ উল আজহায় প্রেক্ষাগৃহে ৫ সিনেমার লড়াই
দেশি-বিদেশি পণ্যের বিজ্ঞাপন নির্মাণে আলোচনায় নির্মাতা মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী
নুসরাত ফারিয়ার ‘লোকে বলে’র টিজার প্রকাশ
ঈদে আসছে ‘দেনা পাওনা’র ৭ পর্বের স্পেশাল
‘গ্রামের মানুষ এখন তুষিকে চিনে না, চিনে ওই পাগলীকে’
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোজিনা আক্তার এর "বড় মায়া লাগে বন্ধুরে" শিরোনামের মৌলিক গান
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
‘নিজের বিকৃত মুখ দেখলে খারাপ লাগে’
ঈদে আসছে নুসরাত ফারিয়ার গাওয়া নতুন গান