ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ভোট গণনার মাঝে মন্দিরে তৃষা, থালাপতিকে নিয়ে নানা জল্পনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২৬ দুপুর ৩:৭

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনার উত্তেজনার মধ্যেই তিরুপতি মন্দিরে পূজা দিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে একদিকে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) বড় জয়ের পথে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে এদিনই তৃষার ৪৩তম জন্মদিন। এই বিশেষ দিনে মন্দিরে অভিনেত্রীর উপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছে নতুন জল্পনা। 

শনিবার (৪ মে) সকালে কোনো আগাম ঘোষণা ছাড়াই অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে যান তৃষা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে তাকে পূজা দিতে দেখা গেছে। ভক্তদের একাংশের ধারণা, থালাপতির রাজনৈতিক সাফল্য ও জয়ের প্রার্থনায় তিনি মন্দিরে গিয়েছেন। 

বেশ কিছুদিন ধরেই থালাপতির ও তৃষার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা আলোচনা থাকলেও তারা বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। কাকতালীয়ভাবে, বিজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরীক্ষার দিনেই তৃষার জন্মদিন পড়ায় বিষয়টি বাড়তি মাত্রা যোগ করেছে।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, থালাপতির দল টিভিকে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে-কে পেছনে ফেলে অনেকগুলো আসনে এগিয়ে রয়েছে। প্রথমবার রাজনীতিতে এসেই বিজয়ের এমন অভাবনীয় সাফল্য তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে অনেকটা এগিয়ে দিয়েছে। 

উল্লেখ্য, থালাপতি বিজয় কয়েক মাস আগে তার দল গঠনের মাধ্যমে পূর্ণকালীন রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার দল একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাওয়ায় রাজ্যজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। অভিনেতা থেকে সফল রাজনীতিক হিসেবে বিজয়ের এই উত্তরণকে দক্ষিণ ভারতীয় রাজনীতির একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন