ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না : মিথিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৬ বিকাল ৭:৩৭

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা।
এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেছেন মিথিলা। নিজের প্রথম প্রেম প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে চর্চায় আসতে আগ্রহী নন তিনি।
মিথিলা বলেন, ‘ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।’
প্রেমের অস্তিত্ব নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে। আমার নাই। আমি বলিনি আমার এখন কোনো লাভ নাই। মেবি আছে অর মেবি নাই।’
বর্তমানে নিজের ক্যারিয়ার ও নতুন কাজ নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত প্রাপ্তিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষ্যমতে, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য মনে করি একটা বড় অপরচুনিটি এবং এটাতে আমি ঠিকঠাকভাবে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এই মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে চিন্তাও করছি না। বাট এগেইন, ভালোবাসা যে নাই সেটাও বলছি না।’

 

Aminur / Aminur

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন