ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২৬ রাত ৯:২৫

হালের জনপ্রিয় ও ব্যস্ততম কণ্ঠশিল্পী, কিবোর্ড বাদক এবং কম্পোজার ফরহাদ হুসাইন।  যিনি সমানতালে  কাজ করছেন একজন কন্ঠশিল্পী ও কম্পোজার হিসেবে, এছাড়া স্টেজ ও টিভি শোতে গান গাওয়ার পাশাপাশি কিবোর্ড বাদক হিসেবে ও কাজ করে যাচ্ছেন এবং পিয়ানো বাদক হিসেবে ও ইতিমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন।
কিবোর্ড বাদক হিসেবে কাজ করছেন 'মাটিরগান ব্যান্ড' ও সুরুর দ্য সুফী ব্যান্ড এর সদস্য হয়ে।

ফরহাদ হুসাইনের জন্ম কুমিল্লা জেলার লালমাই উপজেলায় হলেও শৈশবে বেড়ে উঠা রাজধানী ঢাকার মিরপুরে।
তার সংগীতে প্রথম হাতেখড়ি হয় সংগীত গুরু প্রয়াত এসএম খালিদ হোসেনের হাত ধরে। 
মাত্র ১৩ বছর বয়স থেকে তিনি গান শুরু করেন এবং স্কুল ও কলজের  বিভিন্ন প্রোগ্রামে তিনি নিয়মিত গান করতেন। 

শিক্ষা জীবনে ফরহাদ হুসাইন  সরকারি বাংলা কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও সরকারি সংগীত কলেজ থেকে সংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
২০২০ ইং সালে প্রথম মৌলিক গান 'ও পাখি' প্রকাশ করেন ফরহাদ হুসাইন। গানটির গীতিকার ছিলেন আশিক ইশতিয়াক, যেটি সংগীতায়োজন করেন বাপ্পী চৌধুরী।  ফরহাদ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করেন প্রতিভাবান এই কন্ঠশিল্পী। 
এছাড়া দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো সহ নিয়মিত টেলিভিশনে গান ও কিবোর্ড প্লে করছেন ফরহাদ হুসাইন। 

ফরহাদ হুসাইনের কন্ঠে এ পর্যন্ত বেশ কিছু মৌলিক গান বাজারে প্রকাশ পেয়েছে। গানগুলো শিরোনাম- ও পাখি, যদি এমন হতো, মনের পাতায় সারাক্ষণ, আমায় তুমি চেয়েছো এত-যে ও সন্ধা তারা উল্লেখযোগ্য। 
উল্লেখ্য যে, ২০২৩ ইংরেজি সালে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত "জাতীয় শিক্ষা সপ্তাহ - ২০২৩" সঙ্গীত প্রতিযোগিতায় জারি গান বিষয়ে  ঢাকা বিভাগে ফরহাদ প্রথম স্থান  অর্জন করেন।

খুব শীঘ্রই গীতিকার হাবিবুর রহমান মুরাদের লেখা ও মাশিকুর রহমান বাপ্পীর সুর সঙ্গীতে  "বৃষ্টি" শিরোনামের একটি চমৎকার গান নিয়ে আসছেন এই শিল্পী। গানটি ফরহাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ এ মিউজিক ভিডিও আকারে  প্রকাশ পাবে। মিউজিক ভিডিওটি পরিচালনায় ছিলেন কৌশিক সরকার।

কম্পোজার হিসেবেও তিনি সুনাম কুড়িয়েছেন,  অডিও পাড়ায় সঙ্গীত পরিচালক হিসেবে তার কম্পোজিশনে গেয়েছেন মফিজুর রহমান, এমএম ইউনুছুর রহমান, উজ্জ্বল রবি, হীরক রাজা, সহ আরো অনেকে। এছাড়া ফাহমিদা নবী, সুজিত মোস্তফা সহ বেশ কয়েকজন গুনী শিল্পীর সাথে স্টুডিও শেয়ার করেছেন প্রিয় এই মানুষটি। 

জানতে চাইলে ফরহাদ হুসাইন বলেন, আমি প্রথমেই যাঁরা আমার সংগীত গুরুজন তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে  ডঃ ছন্দা চক্রবর্তী, প্রয়াত মফিজুর রহমান, ডক্টর শেখ কমল খালিদ,ডক্টর ফকির শহিদুল ইসলাম সুমন , জি এম সাইফুল ইসলাম, অদ্বৈত চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, সুজিত মোস্তফা, সহ যাঁরা আমার সঙ্গীতে এ পর্যন্ত আসার পেছনে শিক্ষাদান সহ অনুপ্রেরণা যুগিয়েছেন  তাঁদের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

তিনি আরো বলেন, ছোটবেলা থেকেই আমার সংগীতের প্রতি বেশ ঝোঁক ছিল।
সংগীতের সাথে মিশে আছি অনেদিন, তাই যতদিন বেঁচে আছি সংগীতের সাথে থাকতে চাই। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

এমএসএম / এমএসএম

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী