এক পৃষ্ঠার একটি সমঝোতা-স্মারক চূড়ান্তের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান
গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্পূর্ণ অবসান করতে এক পৃষ্ঠিার একটি সমঝোতা স্মারক (মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) সম্মত হওয়ার কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
গতকাল বুধবার অ্যাক্সিওসকে ওই কর্মকর্তা বলেছেন, “আমরা সমঝোতা স্মারক ইস্যুতে সম্মত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছি। শিগগিরই আমরা এ যুদ্ধ শেষ করব।”
নতুন এই এক পৃষ্ঠার সমঝোতা স্মারকটিতে যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা প্রদান, হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং দেশটির ওপর জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা গুলো তুলে নিতে একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষরের জন্য ৩০ দিনের আলোচনা শুরুর কথা বলা হয়েছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।
এক পৃষ্ঠার এই সমঝোতা স্মারকে মোট পয়েন্ট আছে ১৪টি। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কিছু দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি এবং মধ্যস্থতকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানের বেশ কয়েক জন কর্মকর্তার সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। সেসব আলোচনার ভিত্তিতেই তৈরি করা হয়েছে এসব পয়েন্ট।
ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা এক্সিওসকে জানিয়েছেন, ইতোমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ১৪ পয়েন্ট সম্বলিত সমঝোতা স্মারকটির খসড়া তেহরানে পাঠানো হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরান এ ব্যাপারে মতামত জানাবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র।
যদি যুক্তরাষ্ট্র ও ইরান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করে, তাহলে আনুষ্ঠানিক ভাবে শেষ হবে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং একটি স্থায়ী বিস্তৃত চুক্তি স্বাক্ষরের জন্য ৩০ দিনের আলোচনার সময়সূচি শুরু হবে। সম্ভাব্য সেই আলোচনায় প্রাধান্য পাবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া বিষয়ক সমঝোতা, ইরানের পরমাণু প্রকল্প সীমিতকরণ এবং দেশটির ওপর জারিকৃত মার্কিন নিষেধাজ্ঞাগুলোর প্রত্যাহারের মতো ইস্যুগুলো।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর প্রহরায় নিরাপদে হরমুজ পার হতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি প্রকল্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন গত ৪ মে; কিন্তু প্রকল্প ঘোষণার দু’দিনের মধ্যেই তা স্থগিত করেন ট্রাম্প। গত ৬ মে বুধবার বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর এক পৃষ্ঠার সমঝোতা স্মারক তথ্য প্রকাশ করল অ্যাক্সিওস।
বুধবার এক্সিওসে এ প্রতিবদেন প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউস, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু মার্কিন বা ইরানি কোনো মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
তবে অপর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে ইরানকে একটি ১৪ পয়েন্ট বিশিষ্ট শান্তি প্রস্তাবনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এবং বর্তমানে তেহরান প্রস্তাবনাটি পর্যালোচনা করছে।
সূত্র : অ্যাক্সিওস, জিও টিভি
এমএসএম / এমএসএম
ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের
মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ
মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী
রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প
থালাপতি বিজয়ের নেতৃত্বে কাল শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন কে? সিদ্ধান্ত শুক্রবারেই
ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ : মার্কিন আদালত
হরমুজ খুলতে ব্যর্থ, ‘মুখ বাঁচানোর’ চেষ্টা করছেন ট্রাম্প
নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে?
এক পৃষ্ঠার একটি সমঝোতা-স্মারক চূড়ান্তের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইরান
কলকাতায় শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান