ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না : মিথিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১:৩৫

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। ইতোমধ্যে বলিউডের ‘রোহিঙ্গা-পিপল ফ্রম নো হোয়্যার’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা।

এবার ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যক্তিগত জীবন ও ভালোবাসা নিয়ে কথা বলেছেন মিথিলা। নিজের প্রথম প্রেম প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি নিয়ে চর্চায় আসতে আগ্রহী নন তিনি।

মিথিলা বলেন, ‘ভালোবাসা নিয়ে প্রশ্ন করলে আমি কী বলব বুঝি না। তো আমার লাইফের ফার্স্ট লাভ নিয়ে আমি আজকে কোনো কথা বলতে চাই না। এই প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না।’

প্রেমের অস্তিত্ব নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আজকে আমাদের অনেক সাবজেক্ট আছে। ফার্স্ট লাভ আমার মনে হয় না এই বয়সে কারোরই থাকে। আমার নাই। আমি বলিনি আমার এখন কোনো লাভ নাই। মেবি আছে অর মেবি নাই।’

বর্তমানে নিজের ক্যারিয়ার ও নতুন কাজ নিয়েই বেশি ব্যস্ত মিথিলা। ব্যক্তিজীবনের চেয়ে পেশাগত প্রাপ্তিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। তার ভাষ্যমতে, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ ভালোবাসা আমার কাজ। এটা আমার জন্য মনে করি একটা বড় অপরচুনিটি এবং এটাতে আমি ঠিকঠাকভাবে যেন আমার বেস্ট আউটপুট দিতে পারি। তো এই মুহূর্তে আসলে ভালোবাসা নিয়ে চিন্তাও করছি না। বাট এগেইন, ভালোবাসা যে নাই সেটাও বলছি না।

এমএসএম / এমএসএম

মাতৃত্ব কোনো লুকোচুরির বিষয় নয়ঃ অপু বিশ্বাস

দিশা পাটানির হলিউডে অভিষেক

ইউরোভিশন এশিয়ায় বাংলাদেশের যাত্রা শুরু, জাতীয় পর্যায়ে শিল্পী খুঁজছে বঙ্গ

বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন নোরা ফাতেহি

সৌদি আরব গেলে আরও ওয়েস্টার্ন ড্রেস কিনব : মারিয়া মিম

তারকামুখর সন্ধ্যায় বাইফার ৫ম আসর অনুষ্ঠিত

‘মেগা এপিসোড’ দিয়ে শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না : মিথিলা

লুই ভিতোঁর স্টাইলে ফ্যাশন আইকন জেন্ডায়া

‘কাকের’ প্রেমে পড়েছেন ভাবনা

ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী ফরহাদ হুসাইন

ব্রান্ড প্রমোটার আহানা ইয়েলিন অর্পি সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করতে চায়