ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হরমুজ খুলতে ব্যর্থ, ‘মুখ বাঁচানোর’ চেষ্টা করছেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭-৫-২০২৬ বিকাল ৬:৫৪

বল প্রয়োগ করে হরমুজ প্রণালি খুলতে ব্যর্থ হওয়ার পর ইরানের সঙ্গে এখন চুক্তির চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে তিনি তার ‘মুখ বাঁচানোর’ চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক।
ইরানের রাজধানী তেহরানভিত্তিক গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্যাটেজিক স্টাডিস’-এর বিশ্লেষক আলি আকবর দারেইনি আলজাজিরাকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েকদিনের মধ্যে চুক্তি হবে এমন কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
ট্রাম্প মুখ বাঁচানোর চেষ্টা করছেন এমন মন্তব্য করে দারেইনি বলেছেন, “চীন যাওয়ার আগে ট্রাম্প কিছু একটা অর্জনের আশা করেছিলেন। কিন্তু বল প্রয়োগ করে তিনি হরমুজ প্রণালি খুলতে ব্যর্থ হয়েছেন।”
“ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রে থাকা ইসরায়েলি লবিস্টরা তাকে বুঝিয়েছে, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান পিছিয়ে যাবে এবং আত্মসমর্পণ করবে। কিন্তু ইরান আত্মসমর্পণ করেনি এবং কয়েক লাখ বছরেও করবে না।”- যোগ করেন দারেইনি।
সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প
হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আজ বৃহস্পতিবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি আরব। এরফলে ট্রাম্প এটি স্থগিত করতে বাধ্য হয়েছেন।
দুই মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো অবাক হয়। 
এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প কথা বলেন। কিন্তু তারা দুজনে ঐক্যমতে পৌঁছাতে পারেননি।

সূত্র: আলজাজিরা

 

এমএসএম / এমএসএম

ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

নভেম্বরে কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া