বিশ্বকাপের উদ্বোধনীতে পারফর্ম করবেন নোরা ফাতেহি
ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহি আবারও ফিফাতে এক চোখধাঁধানো পারফর্মেন্স জন্য প্রস্তুতি নিচ্ছেন। অভিনেত্রী কানাডায় অনুষ্ঠিত হতে চলা ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করবেন।
শনিবার জানা গেছে, নোরা কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে আগামী ১২ জুন অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে নাচ পরিবেশন করবেন।
এই ঘোষণার মাধ্যমে নোরা এমন এক বিশ্বব্যাপী তালিকায় যুক্ত হলেন, যেখানে অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুলে, সঞ্জয়, ভেজিড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো নাম রয়েছে।
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের তালিকায় অনিতা, ফিউচার, কেটি পেরি, লিসা, রেমা এবং টাইলার মতো বিশ্বজুড়ে সংগীত জগতের আইকনরা রয়েছেন।
এর আগে, নোরা ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে পারফর্ম করেছিলেন।
অভিনেত্রী বিশ্বকাপের একটি ফ্যান ফেস্টে নাচ পরিবেশন করেন। সেই সময় তিনি বেশ প্রশংসিতও হয়েছিলেন।
Aminur / Aminur
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়