ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দিশা পাটানির হলিউডে অভিষেক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৬ দুপুর ৪:১৩

আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার হলিউডের একটি বড় প্রজেক্টে নাম লেখালেন এই অভিনেত্রী।

অ্যাকশন-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হোলিগার্ডস সাগা’র প্রথম কিস্তি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক হতে যাচ্ছে তার। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, এই আন্তর্জাতিক প্রজেক্টের বড় চরিত্র ‘জেসিকা’র ভূমিকায় অভিনয় করবেন এই অভিনেত্রী। বলিউডে প্রায় এক দশক ধরে কাজ করার পর এটি দিশার ক্যারিয়ারের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। 

হলিউডে কাজের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে দিশা জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পেয়েছেন তিনি। অভিজ্ঞ আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কাজ করাটা শিক্ষণীয় বলে অভিহিত করেছেন।

হলিউডে কাজ করা প্রসঙ্গে দিশা পাটানি বলেন, গল্প বলার কোনো বিশেষ ভাষা বা দেশের সীমারেখা নেই। পর্দায় কাজের সততা থাকলে তা সব জায়গায় গ্রহণযোগ্যতা পায়। 

অ্যাকশন ঘরানার প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, নিজ দেশে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপন করা তার জন্য অনেক বড় অনুপ্রেরণার। ভৌগোলিক সীমা অতিক্রম করে এই সিনেমাটি সর্বস্তরের দর্শককে আনন্দ দেবে বলে আশা করছেন তিনি।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন