ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

কাকে ‘ভণ্ড হুজুর’ বললেন মারিয়া মিম?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ১২:৩৫

ছোট পর্দার পরিচিত অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও মডেল মারিয়া মিমের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই পোস্টে নাম উল্লেখ না করে একজনকে ‘ভণ্ড হুজুর’ বলে সম্বোধন করেছেন তিনি। বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে বেশ কৌতূহল। তবে তাদের বড় একটি অংশের ধারণা, মিম তার প্রাক্তন স্বামী সিদ্দিককেই ইঙ্গিত করেছেন।

সেই পোস্টে মারিয়া মিম লেখেন, ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।’ 

মিমের এই পোস্টের নিচে মন্তব্যের ঘরে নেটিজেনরা বিভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছেন। অনেক মন্তব্যকারী সরাসরি অভিনেতা সিদ্দিকের নাম উল্লেখ করে ‘সাবেক হাজব্যান্ড’ লিখে সম্বোধন করছেন। অনেকের মতে, সিদ্দিকের সাম্প্রতিক ধর্মীয় বেশভূষা এবং বিভিন্ন সাক্ষাৎকারে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করেই মিম এই খোঁচা দিয়েছেন।

উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান দীর্ঘ ১১ মাস কারাভোগের পর গত ১৮ মার্চ মুক্তি পান। জেল থেকে বের হওয়ার পর তার চেহারায় আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। বর্তমানে তিনি নিয়মিত মাথায় টুপি পরেন এবং দাঁড়ি রেখেছেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিক জানিয়েছেন, কারাগারের নির্জনতায় তিনি ধর্মীয় জীবন যাপন ও নিয়মিত নামাজ-কালাম পড়ার সুযোগ পেয়েছেন এবং এখন তিনি ‘আলোর পথে’ চলছেন। 

এরপর এক সাক্ষাৎকারে মারিয়া মিমকে নিজের ‘দুর্বল জায়গা’ হিসেবেও উল্লেখ করেন এই অভিনেতা। তিনি প্রাক্তন স্ত্রীর প্রতি সম্মান জানিয়ে এও বলেন, ওইটা আমার দুর্বল জায়গা। আমি সবসময় বলি, বিকজ আমার পৃথিবী, আমার একমাত্র সন্তান আরশ হোসাইন। সে আমার এক্স ওয়াইফের কাছে থাকে। 

তাই ধারণা, সিদ্দিকের এসব ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি মিমের দৃষ্টিগোচর হয়েছে। সে থেকেই এই পোস্ট মিমের।

এছাড়া সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন ও প্রাক্তন স্বামীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে বুম বা মাইক্রোফোন ছুড়ে ফেলে দিয়ে আলোচনায় এসেছিলেন মিম। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই রহস্যময় পোস্টের মাধ্যমে তিনি আবারও নতুন আলোচনার জন্ম দিলেন।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া সিদ্দিক ও মিমের বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তাদের সংসারে আরশ হোসাইন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন সময়ে এই সাবেক দম্পতি একে অপরের প্রতি অভিযোগ ও পাল্টা অভিযোগ করে আসছেন। তবে সর্বশেষ এই ‘ভণ্ড হুজুর’ মন্তব্যের মাধ্যমে মিম সরাসরি সিদ্দিককে বুঝিয়েছেন কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।

এমএসএম / এমএসএম

পুরুষের কিছু দৃষ্টিভঙ্গি এখনো অস্বস্তিকর লাগে: তামান্না ভাটিয়া

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী