ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ১২:৩৫

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনি ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এক নাটকে আসছেন তারা। নাটকটির নাম ‘অমর প্রেম’। পরিচালনা করেছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। 

পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।’

তবে নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টিজার প্রকাশের পর নেটিজেনদের একাংশ এই নতুন জুটিকে স্বাগত জানালেও, অন্য একটি পক্ষ তটিনির সঙ্গে পার্থ শেখের রসায়ন নিয়ে দ্বিধাবিভক্ত। ফেসবুকে দর্শকদের মন্তব্যে দেখা যায়, অনেকে তটিনির বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর বিপরীতে অনেক দর্শক আবার নতুন জুটিকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, নাটকটি আসছে ঈদে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। তটিনি ও পার্থের এই নতুন রসায়ন শেষ পর্যন্ত দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নেয়, তা দেখার জন্য এখন ঈদের অপেক্ষা।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন