ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:২

বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা আদিফ হাসান নির্মাণ করেছেন নতুন ফ্যামিলি ও রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’। মানবিক আবেগ, একতরফা ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মুর্তজা পলাশ, সেমন্তি সৌমি, ফারজানা আহসান মিহিসহ একঝাঁক শিল্পী।

আগামী বুধবার (১৩ মে) জয় পাগল মাল্টিমিডিয়া- এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

‘বোকা মানুষ’ নাটকটির গল্প গড়ে উঠেছে আহান নামের এক যুবককে কেন্দ্র করে। অতীতের ভালোবাসা নেহাকে ভুলতে না পেরে সে ধীরে ধীরে নিজের বর্তমান জীবন, পরিবার এবং স্ত্রী মায়ার প্রতি উদাসীন হয়ে পড়ে। ভালোবাসা, অভিমান, মানসিক ভাঙন ও সংসারের বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনি। একসময় নিজের ভুল বুঝতে পারলেও জীবনের নির্মম বাস্তবতা তাকে দাঁড় করিয়ে দেয় কঠিন এক সত্যের সামনে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা আদিফ হাসান বলেন, এটি শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়। এটি একজন মানুষের ভাঙন, অপরাধবোধ, ভালোবাসা এবং ফিরে আসার গল্প। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির সঙ্গে নাটকের গল্পকে মিলিয়ে নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

এ বিষয়ে মুর্তজা পলাশ বলেন, নাটকটির গল্পে দর্শক বাস্তব জীবনের অনেক অনুভূতির প্রতিফলন খুঁজে পাবেন। আমার চরিত্রটি খুবই আবেগপ্রবণ এবং চ্যালেঞ্জিং ছিল। চেষ্টা করেছি চরিত্রটিকে স্বাভাবিকভাবে উপস্থাপন করতে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন আদিফ হাসান। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। সিনেমাটোগ্রাফিতে ছিলেন এমাদ ইমরান। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন নাসিফ অনি এবং সম্পাদনা ও কালারে ছিলেন সাদিকুল ইসলাম দিনার।

এছাড়াও সহযোগী পরিচালক হিসেবে ছিলেন আরাবি মাহমুদ নোমান এবং প্রধান সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তানজিব আহমেদ।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন