ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গণ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অতর্কিত হামলার শিকার শিক্ষার্থী


মাহিদুজ্জামান সিয়াম, গবি photo মাহিদুজ্জামান সিয়াম, গবি
প্রকাশিত: ১২-৫-২০২৬ দুপুর ৪:৩০

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ক্যাম্পাস সংলগ্ন এলাকায় বহিরাগতদের কতৃক হামলায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে এ ঘটনায় হামলাকারী কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদের পাশে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী তাওহীদ আহমেদ সালেহীন গবি'র আইন বিভাগের ২৯তম ব্যাচের ৩য় বর্ষের শিক্ষার্থী। সকালে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় অন্তত ১০-১৫ জন দ্বারা সংঘটিত অতর্কিত হামলার শিকার হন ভুক্তভোগী। তবে এ ঘটনায় হামলাকারী কাউকেই শনাক্ত করা যায়নি বলে জানা গেছে।

হাসপাতালে দায়িত্বর চিকিৎসক বলেন, 'আহতকে যে ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, তা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে রোগীর যে চিকিৎসা চলছে, তা যথাযথভাবে করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'

ভুক্তভোগী শিক্ষার্থী সালেহীন বলেন, 'ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডা দিচ্ছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ের দিকে আসার সময় মসজিদের সামনে হঠাৎ ১০ থেকে ১৫ জন আমার ওপর হামলা চালায়। তারা আমাকে পেছনে ঘুরতে দেয়নি, যাতে তাদের চেহারা দেখতে না পারি। একপর্যায়ে আমাকে মাটিতে ফেলে লাথি-ঘুষি মারে। হামলায় আমার ডান হাতের আঙুল অবশ হয়ে গেছে। মাথার পেছনেও প্রচণ্ড ব্যথা করছে। আমার গেঞ্জিটাও ছিঁড়ে গেছে।'

তিনি আরও বলেন, 'আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা এলোপাতাড়িভাবে মেরে দৌড়ে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। এলাকাবাসীর ভাষ্যমতে, হামলাকারীরা নলামের বহিরাগত, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়।'

ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সহপাঠী সালমান বলেন, ঘটনার সময় সালেহীন সহ আমি এবং আতিক নানির দোকানে বসে ছিলাম। তখন থেকেই হামলাকারীরা আমাদের অনুসরণ করছিলো। আড্ডা শেষে ক্যাম্পাসের দিকে ফেরার সময় পেছন থেকে সালেহীনের উপর তারা হামলা করে। তখন আমরা ছিলাম সালেহিনের সামনে, পিছনে ফিরে দেখি সালেহিন কে মারতেছে। হামলাকারীদের আমি চিনিতে পারিনি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. জামিনুর রহমান বলেন, যেকোনো ধরনের শারীরিক হামলা বা সহিংসতার ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অত্যন্ত নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর সম্পন্ন না হওয়ায় বহিরাগতদের শনাক্ত করা কঠিন হচ্ছে। এ কারণে কারা ঘটনাস্থলে প্রবেশ করেছিল বা কারা হামলায় জড়িত তাৎক্ষণিকভাবে তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে বহিরাগতরা সহজে প্রবেশের সুযোগ পাচ্ছে। এ অবস্থায় পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের সহজে শনাক্ত করা যায়। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

কুবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গঠিত হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে কুবির তিন উদ্ভাবনী প্রকল্প

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি গবির রাকিব

ডিআইইউতে সাংবাদিক হত্যার হুমকির ঘটনায় ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

ইউএপিতে রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬

‎২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়েও কমছে না নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবহন-দুর্ভোগ

ডিআইইউ শিক্ষার্থী মাহমুদুল হত্যায় চাঞ্চল্যকর রহস্য, সংশ্লিষ্টতা প্লাবনের: দাবি শিবিরের

শিক্ষার্থী ধর্ষণের মামলার অভিযোগ, মাদরাসা শিক্ষককে শোকজ

সাংবাদিককে হত্যার হুমকি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী প্লাবন সহ সংশ্লিষ্ট কয়েকজন কে আসামী করে জিডি

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা

‘ব্রো’ বলাকে কেন্দ্র করে শেকৃবিতে সংঘর্ষ, ছাত্রদল নেতা শরীফকে ধাওয়া ও কক্ষ ভাঙচুর