ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৭-২০২৬ বিকাল ৫:২৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে "Healthy Minds for a Brighter Tomorrow" শীর্ষক মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই সকাল ১০ টায় সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নেছার উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ও রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “তরুণ ও যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্পদ। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আমাদের যুবসমাজের একটি অংশ আজ মাদকের ভয়াবহ থাবায় আক্রান্ত। যে যুবসমাজ দেশকে এগিয়ে নেওয়ার কথা, তাদের অনেকেই মাদকের অন্ধকারে হারিয়ে যাচ্ছে।” তিনি শিক্ষার্থীদের মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলার এবং এ ধরনের অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশের অন্যতম বড় সামাজিক সমস্যা হলো মাদক। যুব ও ছাত্রসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পারলে দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনিও শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, “প্রতিবছর দেশে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। তরুণরাই এর প্রধান শিকার হচ্ছে, ফলে তারা মেধা ও সম্ভাবনা হারিয়ে ফেলছে। জনসচেতনতা এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ.বি.এম. সাইফুল ইসলাম, পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আলী হায়দার রাসেল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি এবং শিক্ষার্থী রইসুর রহমান রশীদ ও প্রত্যাশা মজুমদার।

সেমিনারে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

এর আগে সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেমিনারস্থলে এসে শেষ হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা