ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৭-২০২৬ দুপুর ১২:৫৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও দৈনিক সময়ের আলোর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুশফিকুর রহমান ইমন নিখোঁজ হয়েছেন। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী ও সহকর্মীরা।

সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার (২৬ জুলাই) আনুমানিক বেলা ১১টা ৫০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জনসন রোড এলাকায় ইমনের সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ রয়েছে বলে জানা গেছে।

ইমনের নিখোঁজের বিষয়টি জানতে পেরে তাঁর বন্ধু ও রুমমেটরা তাঁকে খুঁজতে শুরু করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়। বর্তমানে তাঁর বন্ধু ও রুমমেটরা কোতোয়ালি থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।

কেউ মুশফিকুর রহমান ইমনকে কোথাও দেখে থাকলে, তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে কিংবা তাঁর সঙ্গে যোগাযোগ হয়ে থাকলে দ্রুত 01406-492162  নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট