ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ১২:১১

ওমানের রাজধানীর আল মোলাদ্দা শহরে গাড়ির ভিতর রহস্যজনক একই পরিবারের চার বাংলাদেশি মৃত্যু হয়েছেন। বুধবার রাত ৮টা ৩০ মিনিটে মাস্কাটে আল মোলাদ্দা শহরৈ আবু রায়হান পলিক্লিনিকের সামনে গাড়ি পার্কিং করার পর চার ভাইয়ের রহস্যজনক মৃত্যু ঘটে। 

নিহতদের চার ভাইয়ের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন বন্দারাজার পাড়া মৃত্যু জামাল উদ্দিন এর পুত্র বলে জানা যায়। নিহতরা হলেন রাশেদ, সাহেদ, সিরাজ, শহীদ। 

 পত্রক্ষদর্শী ইমদাদ জানান, তারা চার ভাই গাড়ি চালিয়ে আবু রায়হান পলিক্লিনিকের সামনে এসে গাড়ি পার্কিং এ পাকিং করে, কিন্তু গাড়ি থেকে নামার আগেই তাদের মৃত্যু হয়, কেন বা কি কারণে হয়েছে এমন রহস্যজনক মৃত্যু আমি বলতে পারছি না। 

নিহতদের ফুফাত ভাই রুবেল ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসেন তিনি জানান, আগামী ১৫ তারিখ তাদের দুই ভাই দেশে যাবার কথা ছিলো, বাড়িতে যাওয়ার জন্য তারা বাজার করতে বাহির হয় তারা, কিন্তু পথিমধ্যে তাদের কি সমস্যা হয়েছে তা এখনও বলতে পারছি না, গাড়ি চালিয়ে যাওয়ার সময় ধারণা করছি গাড়ির এসির বিসাক্ত গ্যাসের কারনেই তাদের মৃত্যু হতে পারে। 

ওমানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা রাফিউল জানান, আমরা মৃত্যুর খবর শোনতে পেয়ে ঘটনাস্থলে আমাদের লোক পাঠাই, গাড়ি ভিতরে চট্টগ্রাম রাংগুনীয়ার চার ভাইয়ের মৃত্যু কেন হয়েছে ওমান পুলিশের তদন্ত শেষে বলতে পারব, তবে তাদের  লাশ দেশে পাঠাতে ওমান দূতাবাস সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি এবং আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। নিহতদের মরদেহ বর্তমানে মাস্কাট এয়ারপোর্ট এর পাশে সামরিক হাসপাতালে মর্গে রয়েছে। 

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক বিরাজ করছে।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত